শায়েস্তাগঞ্জে বিজ্ঞান-প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বিজ্ঞান-প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বিজ্ঞান-প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান -প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী  ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফ্রেরুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ মুক্তা আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা কাউসার আহমেদ, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান দুই গ্রুপে ভাগ হয়ে অংশ গ্রহন করে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার