হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত লাখাই থানার ওসি তদন্ত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ AM

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত লাখাই থানার ওসি তদন্ত

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ১২:২২:১৩ PM

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত লাখাই থানার ওসি তদন্ত

ছবি : নিজস্ব


হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম কে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত করা হয়েছে। 

বুধবার ৭ ফেব্রুয়ারী জেলার  পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবার  সভাপতিত্বে ও  হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর সঞ্চালনায় উক্ত কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠানে পুলিশ সুপার আক্তার হোসেন জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন।

সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে  পুলিশ সুপার আক্তার হোসেন, অফিসার ও ফোর্সের হাতে নগদ অর্থ, শুভেচ্ছা উপহার, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে  লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম কে  পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন।

উক্ত সভায়  উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ,  মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হবিগঞ্জ,  আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ