ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগাড়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০১:৫৮:১৭ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

শায়েস্তাগঞ্জ থানার পাশে মহাসড়ক ঘেঁষে ময়লার স্তূপ।


ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে প্রতিদিনই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে পথচারী ও যানবাহনের যাত্রীদের উৎকট দুর্গন্ধ সহ্য করে ওই এলাকা পাড় হতে হয়।

এ ছাড়া গুরুত্বপূর্ণ মহাসড়কের শুরুর অংশে দিনের পর দিন এমন বিশ্রী ও বেহাল পড়ে থাকলেও সংশ্লিষ্টরা এসব বর্জ্য অপসারণে কোনো ভূমিকাই রাখছে না।

আর এটি পড়েছে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার পাশে এবং মড়রা যাওয়ার সড়কের সামনে।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা ছাড়াও মহাসড়কটি দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থী, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করে থাকেন। এতে প্রতিদিনই তাঁদের বিড়ম্বনার শিকারহতে হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার পাশে শহরে যাওয়ার একটি সড়কের অংশ থেকে মহাসড়কের দুই পাশে ময়লা-আবর্জনা রয়েছে। সড়ক ঘেঁষে অন্তত আধা কিলোমিটার এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ রয়েছে।

পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, কার্টুন, কর্কশিট, কাগজ, পলিথিন, বস্তা, বর্জ্য, উচ্ছিষ্ট খাবার ছড়িয়ে-ছিটিয়ে স্তূপাকারে রয়েছে।এসব আবর্জনা পরিবেশদূষণের পাশাপাশি সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

আবিদ খান নামের এক পথচারী জানান, গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের পাশে আবর্জনা ফেলে এমন নোংরা একটি অবস্থা তৈরি করা হয়েছে, এটি কোনোভাবেই সহনীয় নয়। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য এখানে ফেলা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্গন্ধের কারণে নাকে-মুখে রুমাল দিয়ে চলাচল করতে হয়।

সড়কটিই যেন এখন আবর্জনার ভাগাড় হয়ে দাঁড়িয়েছে। এভাবে ময়লা ফেলায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার