বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পোড়া চালকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ AM

বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পোড়া চালকের লাশ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০২:০৮:০৩ AM

বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পোড়া চালকের লাশ উদ্ধার

প্রতিকী ছবি


হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুরের একটি হাওর থেকে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে কৃষি জমিতে কাজ করার শ্রমিকগন একটি লাশ পড়ে থাকতে দেখেন।

এই বিষয়টি মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়লে শত,শত লোকজন হাওরে এসে জড়ো হতে থাকেন। লাশটি তেমন পুড়ে না যাওয়াতে এলাকাবাসী লাশটির পরিচয় সনাক্ত করতে পারেন।

পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে বানিয়াচং থানার সুজাতপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা চালক হলো ১২নং সুজাতপুর ইউপির ১নং ওয়ার্ডের ইকরাম ফকির বাড়ির মৃত শের আলী শাহ ফকিরের পুত্র রোমান মিয়া(২২)।

পরিবার সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি (বুধবার) রোমন মিয়া সন্ধ্যার দিকে সিএনজি নিয়ে বের হলে বৃহস্পতিবার তার লাশটি হাওরের মধ্যে পড়ে থাকতে দেখেন শ্রমিকগণ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট্য আধুনিক হাসপাতালে ময়না তদন্তের প্রেরণ করা হয়েছে।তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।আমরা সিএনজি অটোরিকশা উদ্ধার ও এই হত্যার জড়িতদের গ্রেফতারে কাজ চালিয়ে যাচ্ছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ