চুনারুঘাটে গলা কাঁটা টমটম চালকের লাশ উদ্ধার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ AM

চুনারুঘাটে গলা কাঁটা টমটম চালকের লাশ উদ্ধার

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৩:২০:১৩ AM

চুনারুঘাটে গলা কাঁটা টমটম চালকের লাশ উদ্ধার


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হাত,পা রগ গলা কাঁটা এক টমটম চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়ি সংলগ্ন।

উদ্ধার হওয়া নিহত ব্যক্তি উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বালিয়ারী গ্রামের আব্দুল খালেকের পুত্র অটো চালক (টমটম) আতাউর রহমান(৪০)।

গতকাল ৭ ফেব্রুয়ারি (বুধবার) অটো চালক আতাউর রহমান প্রতিদিনের ন্যায় নতুনব্রিজ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অটো রিকশা (টমটম) চালাতে গেলে রাতে আর বাড়ি ফিরে আসে নাই।

আজ বৃহস্পতিবার সকালে  স্থানীয় জনতা হাত,পা রগ ও কাটা অবস্তায় দেখতে পায়।পরে চুনারুঘাট থানা পুলিশকে অবগত করা হলে, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।

এব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।

এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে পুলিশ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত