হবিগঞ্জে ইয়ূথ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি- সভাপতি রিয়াদ-সম্পাদক বদরুল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে ইয়ূথ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি- সভাপতি রিয়াদ-সম্পাদক বদরুল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৮:২০:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে ইয়ূথ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি- সভাপতি রিয়াদ-সম্পাদক বদরুল


দৈনিক যুগান্তর ও জাগোনিউজের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ সভাপতি এবং বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের প্রতিনিধি বদরুল আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইয়ূথ জার্নালিস্ট ফোরাম হবিগঞ্জ জেলার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তানভীর আলাউদ্দিন কাজী ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি সাখাওয়াত হোসেন টিটু কে সহ সভাপতি করা হয়েছে।

অন্যান্য পদে আছেন, আনন্দ টিভির প্রতিনিধি শেখ শাহাউর রহমান বেলার যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বাংলার রায়হান আহমেদ সাংগঠনিক সম্পাদক, মাই টিভির মাধবপুর প্রতনিধি রাজিব দেব রাজু কোষাধ্যক্ষ, বাংলাটিভির মাধবপুর প্রতিনিধি হাদিুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, ভোরের ডাকের মুহিন শিপন প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক, মিজানুর রহমান যুব, ক্রীড়া ও আজিজ আহমেদ নিয়াজ সাংস্কৃতিক সম্পাদক।

সদস্যরা হলেন, দেশটিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজা, বাংলা টিভির শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, দৈনিক খোয়াইয়ের সাইফুল ইসলাম, আজকের হবিগঞ্জের শেখ গোলাম সারোয়ার পলাশ ও চেকপোস্টের ফয়সল আহমেদ।

নতুন কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা জানিয়েছে, পেশাগত দাযিত্ব পালনে যে কোন গণমাধ্যম কর্মী প্রতিবন্ধকতার শিকার হলে সাংগঠনের গঠতন্ত্র অনুযায়ী ইয়ূথ জার্নালিস্ট ফোরামের হবিগঞ্জ জেলা কমিটি তাঁদের পাশে থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার