হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ AM

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০১:১৭:১১ AM

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতিকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাটে প্রথম শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বুধবার রাত ৮টায় সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম শ্রেণির শিশু ছাত্রীকে মৃত ছাবু মিয়ার ছেলে সেলিম মিয়া ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দুদিন আগে ঘটলেও তার বাবা শিশুটির চলাফেরা দেখে বুধবার দুপুর ২টায় তার মেয়েকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। 

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর গোগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করে। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ