হবিগঞ্জে টমটম চালক হত্যায় আটক ২
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে টমটম চালক হত্যায় আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৫:৩১:২৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে টমটম চালক হত্যায় আটক ২

হবিগঞ্জে টমটম চালক হত্যায় আটক ২।


হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালক আতাউর রহমান (৫৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করা হয়েছে আতাউরের কাছ থেকে ছিনতাই হওয়া টমটম। 

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালিক পিপিএম বলেন, টমটম চালক হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে আটকসহ টমটমটি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলমান রয়েছে। তাই তদন্তের স্বার্থে আটককৃতদের নাম বলা যাচ্ছে না। 

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে আতাউর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি তদন্তে মাঠে নামে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

জানা গেছে, বুধবার রাতে ইজিবাইক (টমটম) নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার