সার্বজনীন দক্ষতা নিতে নতুন কারিকুলাম : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সার্বজনীন দক্ষতা নিতে নতুন কারিকুলাম : শিক্ষামন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন

সার্বজনীন দক্ষতা নিতে নতুন কারিকুলাম : শিক্ষামন্ত্রী


গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা যাতে প্রেজেন্টেশন ও দলগতভাবে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারে এবং পুঁথিগত বিদ্যা বা প্রাতিষ্ঠানিক শিকার বাইরে সার্বজনীন দক্ষতা নিতে পারে, সেজন্যই আমাদের নতুন কারিকুলাম।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্তঃস্কুল, কলেজ বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ফুটবলে আমাদের মেয়েরা ভারতের সাথে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। এটি আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। মাত্র দু’দিন আগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন যে, মাধ্যমিক পর্যায়ে ছেলেমেয়েরা যেন ফুটবল ও ক্রিকেট খেলায় সুযোগ পায়। এ জন্য আমরা দেশব্যাপী প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটু এগিয়ে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছে।

তিনি বলেন, মেয়রের কাছে অনুরোধ রাখব, চট্টগ্রামের সব খেলার মাঠ যেন শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উম্মুক্ত থাকে। মাঠে মেলার প্রয়োজন নেই, আমাদের খেলার প্রয়োজন। একটা নির্দিষ্ট সময় মেয়েদের খেলার জন্য ব্যবস্থা থাকার প্রয়োজন আছে। কারণ দেশের ৫০ শতাংশ নারী। তাদেরও মানসিক ও শারীরিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। এতে ছেলেদের সঙ্গে মেয়েরাও এগিয়ে যাবে। তাহলে হবে একটি সুষম উন্নয়ন। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম ও  চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোজাহিদুল ইসলাম চৌধুরী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে