হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ AM

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৪ ১১:৪৪:০১ AM

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩।


আগ্নেয়াস্ত্র, জাল টাকা, মাদকদ্রব্য কারবারি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, ডাকাতি, হত্যা, ধর্ষণ, চুরি, পরোয়ানাভূক্ত আসামীসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা পুলিশ। এ নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।

নতুন বাসষ্ট্যান্ড অনীল চন্দ্র ঘোষ এর চা দোকানের সামনে থেকে গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মোঃ খলিল(৪৫),নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সে বানিয়াচং উপজেলার পুরান পাথরিয়া গ্রামের বাসিন্দা আঃ রেজ্জাক এর ছেলে। এ সময়ে খলিলের কাছ থেকে প্লাস্টিকের পুরাতন বাজারের ব্যাগে রক্ষিত কালো কসটেপ দ্বারা মোড়ানো ০১ টি দেশীয় তৈরি পাইপগান, যার লম্বা-১৭”-৪ সুতা ও ২ টি মোবাইল ফোন নগদ ১৩০ টাকা জব্দ করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি রাত ২ টার দিকে মাধবপুর পশ্চিম (মন্দিরহাটি) গ্রাম থেকে ২৮৭ পিছ ইয়াবাসহ সোহেল মিয়া ও মোঃ জমসেদ আলম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। মাধবপুরের তেলিয়াপাড়া এলাকা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এসময় আসামিরা পালিয়ে যায়। তবে পুলিশ দাবি করছে আসামি সনাক্ত করা হয়েছে।


তাছাড়াও ওয়ারেন্টভুক্ত ৯টি ডাকাতি মামলার আসামী মোঃ এনাম খাঁ (২৭), একজনকে গ্রেফতার করা হয়। ভিন্ন মামলার ওয়ারেনভুক্ত আসামি মোঃ সালমান মিয়া (৩০), মোঃ রুজিনা খাতুন (৩৪), আমিরুল মিয়া (৩০), মোঃ রাসেল মিয়া (৩০) ও মোঃ খোকন মিয়া (২৫) সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।


আজমিরীগঞ্জ শিবপাশার সবুজগঞ্জ বাজার হতে ৪০ হাজার ২শত টাকার জাল নোটসহ মোঃ মোস্তাক ও মোঃ ইশান আরাফাত নামের ২ জনকে আটক করে আজমিরীগঞ্জ পুলিশ। এ সময় তারা জানায় কামাল নামের একজনের কাছ থেকে এই টাকা সংগ্রহ করেছে। এছাড়াও চুরি মামলার ০৩ জন আসামী গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানা পুলিশ ২০ হাজার টাকার জাল নোটসহ সৈয়দ সাজিদুল হক (৩৫) ও মোঃ শাকিল আহমদ (৩৬) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে।বানিয়াচং থানা পুলিশ ৮ ফেব্রুয়ারি ধর্ষণ মামলার আসামী মহিবুর রহমান (২২) ও ওয়ারেন্টভ‚ক্ত আসামী সোহাগ মিয়া (২৩) কে গ্রেফতার করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রইছ আলী (৫২)কে ২৭ বছর পর ঢাকা থেকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ৮ই ফেব্রুয়ারি বাহুবল থানা পুলিশ রোড ডাকাতির ঘটনায় মাহমুদ (২৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে সে বাহুবল পুটিজুরি রাজ সুরতপুর এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে। একই অভিযোগে বাহুবল চক তাবিজপুর এলাকার বাসিন্দা মৃত রশিদ এর ছেলে মোঃ শাহিন (২২), বাহুবল কাজিয়ার হাটা এলাকার বাসিন্দা উস্তার মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬), বাহুবল লামাতাশি এলাকার বাসিন্দা হানিফ মিয়ার ছেলে আল আমিন (২৩), শায়েস্তাগঞ্জ উত্তর উবাহাটা এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে বাছির মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ওয়ারেন্টভ‚ক্ত আসামী সতি মালাকার ও ফেরদৌস মিয়াকে গ্রেফতার করা হয়। ৭ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানা পুলিশ একাধিক ডাকাতি মামলার আসামী পেশাদার ডাকাত আব্দুল ওয়াহিদ রুবেলকে এবং ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ সজীব হালদার (২০) দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ৮ই ফেব্রুয়ারি লাখাই থানা পুলিশ ১ জন ওয়ারেন্টভ‚ক্ত আসামী গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ চুরি মামলায় হেলাল উদ্দিন আফরোজ (৩৩),ও ওয়ারেন্টভ‚ক্ত আসামী সুমী আক্তার (২২) এবং জমির আলী কে গ্রেফতার করে। ৮ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ