বাহুবলে বালু সিন্ডিকেটের থাবায় হুমকীর মুখে বসতভিটা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বাহুবলে বালু সিন্ডিকেটের থাবায় হুমকীর মুখে বসতভিটা

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৯:৩৫:২২ পূর্বাহ্ন

বাহুবলে বালু সিন্ডিকেটের থাবায় হুমকীর মুখে বসতভিটা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলার মত বাহুবলেও বালুকান্ডে হুমকির মুখে পড়েছে পরিবেশ। পাহাড়ি ছড়া ও জমি থেকে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্যের মালিকানা জমিসহ রাস্তা-ঘাট ও বসত বাড়ি। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে সরকারি অফিসের কতিপয় অসাধু কর্মচারী বালু খেকো চক্র থেকে নিচ্ছে বখরা। ফলে মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও নিয়ন্ত্রণ হচ্ছে না বালুচক্র।

অনুসন্ধানে দেখা যায়, বাহুবল উপজেলার বিস্তীর্ণ পাহাড়ি ও সমতল এলাকা জুড়ে রয়েছে ডজনখানেক ছড়া। পাহাড় ঘেঁষা ব্যক্তি মালিকানা সমতল ভূমিতেও রয়েছে মূল্যবান খনিজ সম্পদ বালু। এক সময়ে অবহেলিত বালু সম্পদের প্রতি তেমন গুরুত্ব না থাকলেও বর্তমানে এর মূল্য অধিক।  যার কারণে একটি সিন্ডিকেট সংঘবদ্ধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। সরকারী রাজস্ব ফাকিঁ দিয়ে বালু পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

জন চলাচলের রাস্তা দিয়ে ট্রাক ও ট্রাক্টরযোগে বালু পাচারের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে এসব সরকারি রাস্তা- ঘাট। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা।  এতে ভোগান্তির মুখে পড়ছেন পথচারী সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

বালুকান্ডে জড়িতরা সুসংগঠিত ও প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে প্রতিকারের সাহস পাচ্ছেন না অনেক ভুক্তভোগি। আবার কোন ভুক্তভোগী অভিযোগ করলেও প্রতিকার পান না রহস্যজনক কারণে।এব্যাপারে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বাহুবলকে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি।

উপজেলার ৭নং ভাদ্বেশর ইউনিয়নের বড়গাও গ্রামের একটি জমি থেকে বালু উত্তোলনের ফলে পাশ্ববর্তী জনৈক আব্দুল হামিদের বাড়ি হুমকি মুখে পড়েছে। ভুক্তভোগি আব্দুল হামিদ জানান, এ সংক্রান্ত বিষটি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর  দাখিল করেছেন। এ অভিযোগে উল্লেখ করা হয়, বড়গাও গ্রামের আজিদ মিয়া, নূরুল হক সহ কয়েক ব্যক্তি ভূমি খনন করায় বসতবাড়ি ক্ষতিগ্রসস্থ হচ্ছে। আবেদনকারী এর প্রতিকার দাবি করেন।

বালু উত্তোলনে জড়িত আজিদ মিয়া বলেন পুকুর তৈরির জন্য এখানে খনন করা হচ্ছে, অন্য কিছু না।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার