হবিগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ AM

হবিগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১১:২৮:৩৫ AM

হবিগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার।


হবিগঞ্জের বাহুবলে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহত বিভিন্ন সরঞ্জামি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোঃ আক্তার হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লস্করপুর রেল ক্রসিং এর পার্শ্ববর্তী স্থানে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো বাহুবল উপজেলার কাজীহাটা এলাকার উস্তার মিয়া ছেলে  মোঃ জাহাঙ্গীর মিয়া(২৫), রাজসুরত এলাকার আব্দুল হাই'র ছেলে মাহমুদ আলী(২৭),

শ্রীকলস এলাকার হানিফ উল্লাহ'র ছেলে মোঃ আল আমিন(২৫), একই এলাকার রশিদ আলীর ছেলে মোঃ শাহিন মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাট এলাকার  আইয়ুব আলীর ছেলে বাছির মিয়া (২৬)।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, একটি প্রাইভেট কার এবং  প্রাইভেটকারে ভিতর তল্লাশী করে দেশীয় অস্ত্র বাটযুক্ত ধারালো ছুরি, লোহার রড, হাতুড়ী, গ্রীলকাটার অস্র উদ্ধার করা হয়।

পরে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বেশ কয়েকবার ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রীবাহী গাড়ি আটক করে ডাকাতির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ