এই মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে : কৃষিমন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

এই মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে : কৃষিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৪ ০৮:১১:০৩ পূর্বাহ্ন

 এই মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে : কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত


জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশে কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। আমরা দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের খাদ্যের ঝুড়ি সবসময় ভরপুর রাখতে চাই। এই মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে  বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রীর কাছে পরিচয়পত্র জমা দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। এসময় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

এফএওর প্রতিনিধিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় খাদ্য ঘাটতি দেখা দেয়। সেজন্য, খাদ্য উৎপাদন আরো বাড়াতে ও টেকসই করতে এফএওর আরো বেশি সহযোগিতা প্রয়োজন।  এফএওর প্রতিনিধি জিয়াওকুন শি বাংলাদেশে সহযোগিতা আরো বাড়াতে উদ্যোগ গ্রহণ করবেন বলে এসময় মন্ত্রীকে জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে