হবিগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ AM

হবিগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ০৯:৫৪:১০ AM

হবিগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার

হবিগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার।


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় মুল ডাকাত হিরাজ গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার রাতে বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা কোনাবাড়ি ছালাম বাজার থেকে তাকে গ্রেফতার করে।

এসময় পুলিশ ডাকাতের কাছ থেকে আংশিক স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি ছোরা উদ্ধার করে।

রবিবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ প্রেস ব্রিফিং এ জানায়, গত ১৫ জানুয়ারী উপজেলার উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুরের বালিয়ারী গ্রামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা খুরশেদ আলম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে।

সর্বশেষ শনিবার রাতে এ ডাকাতির অন্যতম হোতা বিবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার খান্দুরা গ্রামের নুর মিয়ার ছেলে আন্ত:ডাকাতদলের সদস্য ইরাজ মিয়া ওরপে হিরাজ প্রকাশ রাকিব (২৬) কে গ্রেফতার করে।

এসময় তার কাছ স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির স্বর্ণের একজোড়া কানের দুল, একটি হাতের বালা, ২টি স্বর্ণের নাকফুল, একটি স্বর্ণের আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি ছোড়া উদ্ধার করা হয়। হিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া পুুলিশ সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার তিন আসামীসহ আরো ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ