হবিগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ AM

হবিগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৪ ১১:৫৯:২৩ AM

হবিগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত

প্রতিকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাটের একটি গ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করেছে বাবুল মিয়া নামে এক বখাটে। এ সময় প্রবাসীর স্ত্রীকে রক্ষা করতে এসে বখাটের হামলায় আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় প্রবাসীর স্ত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের মা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বাবুল মিয়া। শনিবার সন্ধ্যার পর ওই নারী বাজারে গেলে বাবুল তাকে একা পেয়ে ঝাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো ছুরি দিয়ে ওই নারীকে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে দুই আত্মীয় এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি মারধর করে ওই বখাটে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ