হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা বন বিভাগে হস্তান্তর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ AM

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা বন বিভাগে হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৪ ০৫:১৯:৫৫ AM

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা বন বিভাগে হস্তান্তর

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা বন বিভাগে হস্তান্তর।


হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা উদ্ধার করে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের টাউন হল রোডে খোয়াই থিয়েটারে পেঁচার ছানাগুলো হস্তান্তর করা হয়।

এর আগে থিয়েটারের নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও লিটন দাস লক্ষ্মীপেঁচার তিনটি ছানা দেখে বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলকে জানানো হয়। তিনি সেগুলো উদ্ধার করে বন বিভাগকে জানান।

সোমবার দুপুরে খোয়াই থিয়েটারে এসে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ছানাগুলো তার কার্যালয়ে নিয়ে যান।

তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স ১৫ থেকে ২০ দিন। উড়তে শিখিয়ে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, লক্ষ্মীপেঁচা সচরাচর দেখা যায় না। আশা করছি, দ্রুত ছানা তিনটি সুস্থ হয়ে উঠবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ