কেএনএফের বিরুদ্ধে ৪ শ্রমিককে অপহরণের অভিযোগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ PM

কেএনএফের বিরুদ্ধে ৪ শ্রমিককে অপহরণের অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৮:৪৭:৪৮ AM

কেএনএফের বিরুদ্ধে ৪ শ্রমিককে অপহরণের অভিযোগ

কেএনএফের বিরুদ্ধে ৪ শ্রমিককে অপহরণের অভিযোগ


বান্দরবানের রুমায় চার নির্মাণশ্রমিককে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ জুন) ভোরে রুমার বগালেক এলাকায় এ ঘটনা ঘটলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছৈয়দ মাহবুবুল হক।

এর আগে গত ১৭ মার্চ সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ। ১৫ দিন পর তাকে মুক্তি দেওয়া হয়।

অপহৃত শ্রমিকরা হলেন– ইদ্রিস, আওয়াল, জসিম ও রিপন বড়ুয়া। তারা বগালেক এলাকার বাসিন্দা।  পুলিশ ও স্থানীয়দের দাবি, শুক্রবার ভোরে বগালেক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে চার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সন্ত্রাসীরা। ওই দিন বিকালে জসিম ও রিপনকে ছেড়ে দিয়েছে। তবে বাকি দুই জনকে এখনও ছাড়েনি তারা।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘দুই নির্মাণশ্রমিককে অপহরণের খবর শুনেছি, তবে এখনও থানায় কোনও অভিযোগ আসেনি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখছি আমরা।’

ইউএনও ছৈয়দ মাহবুবুল হক বলেন, ‘শুক্রবার ভোরে রাস্তায় নির্মাণকাজ করার সময় চার শ্রমিককে কেএনএফ অপহরণ করে নিয়ে যায়। বিকালে দুই জনকে ছেড়ে দিলেও বাকি দুই জন তাদের কাছে রয়েছে। তাদের উদ্ধারের জন্য পুলিশকে জানিয়েছি।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী