ইলিয়াস আলী গু'মের ঘটনায় ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০০ AM

ইলিয়াস আলী গু'মের ঘটনায় ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০৩:১৩:৪৭ PM

ইলিয়াস আলী গু'মের ঘটনায় ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফ


বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

জানা গেছে, এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে আজ হাজির করা হয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী