লাখাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ AM

লাখাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৪ ১১:৩৫:৫৩ AM

লাখাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : নিজস্ব


লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী।

সোমবার (১২ ফেব্রুয়ারী) লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা  লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবোধ করে  বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে  করে। এ সময় রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে। শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করে অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে  বিভিন্ন স্লোগান দেয় ।

একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা দিয়ে দেয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় উপজেলায় আলোচনারধর বইছো। আঞ্চলিক মহাসড়কে  যানবাহন আটকা পড়ে দেখে  লাখাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুররহমান ও (ওসি) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

লাখাই উপজেলা সহকারিকমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, শিক্ষার্থীদের আপাতত শান্ত করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে লিখিত নিয়ে ইউএনও মহোদয়কে দিতে। তিনি বিষয়টি দেখবেন।

অধ্যক্ষ জাবেদ আলীর সাথে যোগাযোগ করে পাওয়া যায় নি। বিভিন্ন সময়ে জাবেদ আলির পদত্যাগ দাবী করা হয়েছে। কিন্তু তিনি অদৃশ্য কারণে স্বপদে বহাল রয়েছেন, তিনি কলেজে যোগদানের পর থেকে  অনিয়ম দুর্নীতির কারণে কোন  উন্নয়ন বা পদক্ষেপ কেহ  পদক্ষেপ নিতে পারেনি। সময় মতো দিতে পারেন নি শিক্ষার্থীদের আইডি কার্ডও। যা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও শিক্ষক সংকট না কাটাতেপারা, অধ্যক্ষ নিজেই কলেজে না আসা ও  স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ রয়েছ তার বিরুদ্ধে।

 মইনুল, মোতাব্বির, মিজান, মোবাশ্বির  নামে ৪ শিক্ষার্থী বলেন, আমাদের কলেজটা এখন শুধু নামে মাত্র। আমাদের কলেজেনেই কোন নিরাপত্তা ব্যবস্থা, রয়েছে ,  বন্ধ রয়েছে পাঠাগার কার্যক্রম,  এছাড়াও সুপেয় পানির ব্যবস্থা পর্যন্ত নেই এই কলেজে।

তাছাড়া অধ্যক্ষ জাবেদ আলী নিজেই কলেজে আসেন না সময় মতো,  তিনি জিএলডিপি নামক এনজিও সংস্থা নিয়ে বিজিথাকেন তিনি। আমরা শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবী জানাই।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ