জগদীশপুর ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে আরজু মেম্বার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ AM

জগদীশপুর ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে আরজু মেম্বার

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ১২:৩১:৩২ PM

জগদীশপুর ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে আরজু মেম্বার

ছবি : নিজস্ব


মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আরজু মিয়া মেম্বার। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ১ নং প্যানেল মেম্বার হিসাবে আরজু মিয়া পরিষদের অফিসের কার্যক্রম পরিচালনা করবেন।

জগদীশপুর ইউনিয়ন পরিষদের সচিবকে লেখা  উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে জগদীশপুর ইউনিয়ন পরিষদের ৫ ফেব্রুয়ারী তারিখের জগ/ইউপি-২০২৪/০১২ স্মারকের পত্রানুসারে স্থানীয় সরকার  (ইউনিয়ন পরিষদ আইন ) ২০০৯ অনুযায়ী জগদীশপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত চেয়ারম্যানের প্যানেল হতে অগ্রাধিকার ভিত্তিতে ১ নং ক্রমিকের প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অফিসের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারী জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে বিবদমান ২ দলের সংঘর্ষে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নৌকা সমর্থক পাবেল মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খানকে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে।বর্কমানে মাসুদ খান জেলা কারাগারে রয়েছেন।

প্যানেল চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ৫  নং ওয়ার্ডের ৮ বারের নির্বাচিত মেম্বার মোঃ আরজু মিয়া, তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ