গুঙ্গিয়াজুরি হাওরে পানি সংকট, হুমকিতে বোরো ফসল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ AM

গুঙ্গিয়াজুরি হাওরে পানি সংকট, হুমকিতে বোরো ফসল

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ১২:৪৭:৪৬ PM

গুঙ্গিয়াজুরি হাওরে পানি সংকট, হুমকিতে বোরো ফসল

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরে পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় কালিশীরি নদীও প্রায় শুকিয়ে গেছে। কিছু জলাশয় এবং বিলের পানি সেচ দিয়ে জমির ফসল কোনমতে রক্ষার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। পানির এ সংকটের কারণে বোরো ফসল হুমকির মুখে পড়েছে।

সোমবার দুপুরে গুঙ্গিয়াজুরী হাওরে সরজমিনে দেখা গেছে, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের ফতেহপুর, শ্যামপুর, লালপুর, নিদনপুর সহ কয়েকটি গ্রামের কৃষক  সেচ যন্ত্রের সাহায্যে জমিগুলোতে পানি দেয়ার চেষ্টা করছেন।

সেচের সাথে জড়িত ফতেহপুর গ্রামের কৃষক ফজলু মিয়া জানান, কালিশীরি নদীর উজানে পানি না থাকায় ভাটি থেকে পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পানি তোলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হাফেজ জোবায়ের আহমদ বলেন, জমিতে পর্যাপ্ত পানি দিতে না পারায় ফসলে বিরূপ প্রভাব দেখা দিয়েছে।

স্নানঘাট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন বলেন, বিশাল এই হাওরের ফসল রক্ষায় পাশ্ববর্তী গ্রামের মানুষ সেচ যন্ত্রের মাধ্যমে কালিশীরি নদীর ভাটি থেকে পানি উত্তোলন করছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ