শায়েস্তাগঞ্জের নূরপুরে বীর মুক্তিযোদ্ধা মীর আবু তাহেরকে ‘গার্ড অব অনার’ প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জের নূরপুরে বীর মুক্তিযোদ্ধা মীর আবু তাহেরকে ‘গার্ড অব অনার’ প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৫:০৪:১৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জের নূরপুরে বীর মুক্তিযোদ্ধা মীর আবু তাহেরকে ‘গার্ড অব অনার’ প্রদান

শায়েস্তাগঞ্জের নূরপুরে বীর মুক্তিযোদ্ধা মীর আবু তাহেরকে ‘গার্ড অব অনার’ প্রদান।


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মীর মো: আবু তাহের এর জানাজা সম্পুর্ন হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুর ২ টা ৩০ মিনিটে নূরপুর হাইস্কুল মাঠে জানাজা আগ মুহূর্তে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও বিজিবি হবিগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মীর মো: আবু তাহের এর জানাজা পূর্বে বীর মুক্তিযোদ্ধা স্মরণে স্মৃতিচারণ করেন - হবিগঞ্জ, লাখাই- শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন ভুঁইয়া, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী সহ আরো অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীগণ। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মীর মো: আবু তাহের (বিডিআর) সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার