হবিগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৭:১০:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।


হবিগঞ্জ জেলা পরিষদের শূন্যপদে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির-এর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, এডভোকেট মোঃ নুরুল হক ও মোঃ ফরিদ আহমেদ তালুকদার। 

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার