প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে ইউপি চেয়ারম্যান কাসেদ চৌধুরী আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে ইউপি চেয়ারম্যান কাসেদ চৌধুরী আটক

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৮:০০:২৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে ইউপি চেয়ারম্যান কাসেদ চৌধুরী আটক

ইউপি চেয়ারম্যান কাসেদ চৌধুরী।


হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেন।

সভায় কাসেদ তার বক্তব্যের এক পর্যায়ে ‘স্বামীর দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে’ বলে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। এ সময় উপস্থিত অন্যরা এর প্রতিবাদ করলে হট্টগোলের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী ও ভারত নিয়ে কটুক্তির বক্তব্যের অভিযোগে ১৩ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকা থেকে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীকে আটক করা হয় তিনি আরও জানান, আজ বুধবার ১৪ ফেব্রুয়ারী দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জানান, ইউএনও এর নির্দেশে তাকে আটক করে থানায় রাখা হয়েছে।

মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের এ বক্তব্য দেওয়ার পর সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন। আইনগতভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ