বিষপানে মারা গেলো জগন্নাথপুরের সাজনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিষপানে মারা গেলো জগন্নাথপুরের সাজনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৮:০১:১৮ পূর্বাহ্ন

বিষপানে মারা গেলো জগন্নাথপুরের সাজনা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে সাজনা বেগম (২১) নামের এক যুবতির মৃত্যু হয়েছে। বুধবার( ১৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাজনা বেগম উপজেলার মিরপুর ইউনিয়নের সমসপুর (উত্তরপাড়া) গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে সাজনা বেগম তার নিজ শয়ন কক্ষে কিটনাশক বিষ খেয়ে বিছানায় ছটপট করতে থাকে। এ সময় তার মা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ওই যুবতির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই যুবতি বিষপান করেছে তা জানা যায়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ