জগন্নাথপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো মাজার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

জগন্নাথপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো মাজার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৮:০৩:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো মাজার

জগন্নাথপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো মাজার।


সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তের আগুনে একটি মাজারের গিলাফসহ বেশকিছু জিনিসপত্র পুড়ে যাওয়া ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার আশারকান্দি  ইউনিয়নের হলিমপুর গ্রামের শাহ কবির শাহের মাজারে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের শান্ত থাকার জন্য অনুরোধ করেন।

ওই মাজারের খাদিম ফজলুল হক কবিরী জানান, মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সুযোগে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে মাজারের গিলাফসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। মাজারটি পুড়িয়ে দিতেই বিপক্ষের লোকজন এ আগুন দিয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ওই এলাকায় মাজারের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে মামলামকদ্দমা চলছে। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ