ড. ইউনূস ইস্যুতে মিলারের মন্তব‌্য নিয়ে যা বল‌লেন পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ড. ইউনূস ইস্যুতে মিলারের মন্তব‌্য নিয়ে যা বল‌লেন পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন

ড. ইউনূস ইস্যুতে মিলারের  মন্তব‌্য নিয়ে যা বল‌লেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও ভয়ভীতি দেখাতে শ্রম আইনের অপব্যবহার হতে পারে ব‌লে অভিমত প্রকাশ ক‌রে‌ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরা‌ষ্ট্রের অভিমত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, ইউনূস সাহেবের যে বিচার হচ্ছে, সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার মিউনিখ সফর নি‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আপনার (সাংবাদিক) কাছে আমি প্রথম শুনলাম, উনি কী মন্তব্য করেছেন। শোনা কথার ওপর মন্তব্য করা অনুচিত। দেখে, পড়ে, জেনে এটি নিয়ে মন্তব্য করা উচিত। তবে এটুকু বলতে পারি, সেটি হচ্ছে মুহাম্মদ ইউনূস সাহেবের যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে এবং তিনি আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আবার জামিনও পেয়েছেন।

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক ব্রিফিং‌য়ে ইউনূস প্রশ্নে এ কথা ব‌লেন। ম্যাথু মিলার ব‌লেন, ড. ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে শ্রম আইনে করা মামলাটি অস্বাভাবিক গতিতে বিচার করা হয়েছে, যা আমাদের নজরে এসেছে। অন্য একটি মামলায় দুর্নীতি দমন কমিশন অভিযোগপত্র দিয়েছে। এমন ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনাও হয়েছে।

ইউনূসকে হয়রানি ও ভয়ভীতি দেখাতে শ্রম আইনের অপব্যবহার হতে পারে ব‌লেও অভিমত প্রকাশ ক‌রেন মুখপাত্র মিলার।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে