হ‌বিগ‌ঞ্জে ভালোবাসার দিনে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই নিহত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ AM

হ‌বিগ‌ঞ্জে ভালোবাসার দিনে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই নিহত

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৯:৪০:৫৯ AM

হ‌বিগ‌ঞ্জে ভালোবাসার দিনে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই নিহত

হাসপাতালে স্বজনরা। - জৈন্তা বার্তা


হ‌বিগ‌ঞ্জের বানিয়াচংয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছেন জামাই নজরুল ইসলাম (৩৫)।

নিহত নজরুল ইসলাম (৩৫) হলো হবিগঞ্জ জেলার আজ‌মিরীগঞ্জ উপ‌জেলার  পশ্চিমবাগ গ্রা‌মের মৃত মোনাফ মিয়ার ছে‌লে।

এলাকাবাসী ও পু‌লিশ সু‌ত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব ভালবাসা দিবসের এই দিনে আজমিরীগঞ্জ থেকে বেড়াতে আসেন বানিয়াচংয়ের জামাই নজরুল ইসলাম। বা‌নিয়াচং উপ‌জেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শগ্রা‌মের আলমগীর হো‌সেন ও মোস্তাক মিয়ার কন্যা নিজুম ও রিমু আক্তারের মারবেল খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। ঝগড়াটি এক পর্যায়ে উভয় প‌ক্ষের অ‌বিভাবকগনদের ম‌ধ্যে ছড়িয়ে পড়ে।  এসময় প্রতিপক্ষের লোকজন জামাই নজরুল ইসলামকে পিছন দিক থে‌কে লা‌ঠি দি‌য়ে আঘাত কর‌লে সে গুরুতর আহত হ‌য়। আহতাবস্থায় তাকে

উদ্ধার করে হ‌বিগঞ্জ সদর(২৫০) শয্যা আধুনিক হাসপাতা‌ল নেওয়ার পথে তার প্রাণহানী ঘটে। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা ক‌রেন।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প‌রিদর্শন করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে সে‌কেন্ড অ‌ফিসার এসআই অ‌মিতাভ দাসসহ একদল পুলিশ।

এ ব্যাপারে সর্বশেষ জানতে বা‌নিয়াচং থানার ও‌সি (তদন্ত) আবু হানিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

এ ব্যাপা‌রে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি এবং ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে এই ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেন তিনি।।

উল্লেখ্য, নিহত নজরুল ইসলাম হলেন আলমগীর হোসেনের বোন জামাতা। তার ২টি সন্তান রয়েছে বলে জানাযায়। তিনি শশুর বাড়িতে বেড়াতে এসে ভালবাসা দিবসের এই দিনে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারিয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ