নানা আয়োজনে লাখাইয়ে সরস্বতী পুজা উদযাপিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ AM

নানা আয়োজনে লাখাইয়ে সরস্বতী পুজা উদযাপিত

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ১০:১২:৫১ AM

নানা আয়োজনে লাখাইয়ে সরস্বতী পুজা উদযাপিত

ছবি: নিজস্ব


বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী শ্রীশ্রী সরস্বতীর পূজা করেছে  সনাতনী ধর্মাবলম্বীরা। তাদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী  সরস্বতী পূজা বুধবার ১৪ ফেব্রুয়ারি  উদযাপিত হয়েছে।ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

সনাতন ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। সারাদেশের ন্যায় লাখাইয়ে মন্ডপ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা  পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জায় অনুষ্ঠিত হয়েছে।  

বিদ্যা দেবীর আরাধনায় বুধবার  উৎসব মুখর পরিবেশে লাখাই ১নং ইউনিয়নে, মোড়াকরি ইউনিয়নে,মুড়িয়াউক   ইউনিয়নের ধর্মপুর, বামৈ ইউনিয়ন  কালি মন্দিরে, বুল্লা ইউনিয়ন সহ বিভিন্ন মন্ডপ মন্দিরে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ পূজা উদযাপন করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণ ময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।

এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে লাখাই উপজেলার  বিভিন্ন  মণ্ডপেও মন্দিরে  সকাল থেকে ব্যাপক চাহিদায় বিক্রি হচ্ছে- দই, চিড়া, মুড়ি, মুড়কি ও ঘোলসহ নানা ধরনের মিষ্টান্ন।

ভুক্তরা বিদ্যার দেবিকে খুশি করতে বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়েছে পুজার অর্ঘ। শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দে উদযাপন করছেন তাদের বিদ্যা দেবির পূজা।

মোড়াকরি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদান বনিক বলেন আমাদের ইউনিয়ন উপজেলা সেরা পূজা হয়  এবং আনন্দ আমাদেরই ইউনিয়নের সবচেয়ে বেশি হয়। 

লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শমিরন শীল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে লাখাই মুক্তিযোদ্ধা  সরকারি কলেজে  কালী মন্দির ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বিদ্যা দেবীর পূজা অর্চনা করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদের লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী বলেন উৎসব মকর পরিবেশে উপজেলায়  বিভিন্ন মন্দিরে স্কুল-কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ