দোয়ারার শ্রীপুর বাজারের চারপাশে ময়লার স্তূপ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজার(পান্ডারগাও বাজারে) বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ময়লার স্তুপ।বাজারের মাছের উচ্ছিষ্ট, মুরগির পচা নাড়িভুঁড়ি, নষ্ট সবজি, বাসাবাড়ির সব ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এখানে। স্থানটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এমন চিত্রই দেখা গেছে দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজার(পান্ডারগাও বাজার)। উল্লেখ্য এই বাজারের নাম নিয়ে ধির্ঘদিন থেকে দুই পক্ষের সংঘর্ষ চলে আসছে,এক পক্ষ বলছে এটা শ্রীপুর বাজার, আবার অন্য পক্ষ বলছে পান্ডারগাও বাজার।
স্থানীয়দের অভিযোগ, বাজার কমিটির গাফিলতির কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। যার কারণে এখন আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ব্যবসায়ী আঃ মালিক বলেন অন্যান্য বাজারের মত ,এ বাজারে আস্তাকুড় (ডাস্টবিন) নেই। এ কারণে বাজারের গলির পাশে ময়লা ফেলা হয়। আবর্জনা ছাড়াও পশ্রাব করা হচ্ছে,বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। দম বন্ধ হয়ে আসে,এ গুলো সঠিকভাবে পরিষ্কার করা হয় না কুকুরে ময়লার স্তুপ ঘাঁটে এতে বেশি করে দুর্গন্ধ ছড়াচ্ছে। নেই বাজারে ভালো কোন ল্যট্রিন যা আছে তা আবার নোংরা আর নোংরার ফলে বাজারের আশে পাশে দুর্গন্ধ ছড়াই।
স্থানীয় রাকিব আলী জানান, প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে আসতে হয়। কিন্তু ময়লা-আবর্জনার দূর্গন্ধে আসতে হিমসিম খাচ্ছি। ময়লার দূর্গন্ধের কারনে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা যায়, বাজারের সব বর্জ অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে ওই স্থানে। এ থেকে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ। ফলে স্থানীয়দের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। একই সঙ্গে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি।
এবিষয়ে কথা বলি পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহিদ এর সাথে তিনি বলেন ময়লা পালানোর নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় যেখানে সেখানে ময়লা পালানো হচ্ছে, কিন্তু বাজারের দোকানদার সচেতন থাকলে হয়ত এমনটা হত না, অতিশিগ্রই এবিষয়ে কথা বলব বাজার কমিটির সাথে,
বাজারের সভাপতির সাথে যোগাযোগ করতে না পেরে মোবাইলে কল করলে রিসিভ করেন নি।
জৈন্তাবার্তা/জেএ




