এসএসসি পরীক্ষার প্রথম দিনে লাখাইয়ে ১০ জন অনুপস্থিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ AM

এসএসসি পরীক্ষার প্রথম দিনে লাখাইয়ে ১০ জন অনুপস্থিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ১০:৪০:৫১ AM

এসএসসি পরীক্ষার প্রথম দিনে লাখাইয়ে ১০ জন অনুপস্থিত

ফাইল ছবি


সারাদেশের ন্যায় হবিগঞ্জের লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষা উপজেলায়  ৩টি কেন্দ্র  ও  ২টি ভেন্যু কেন্দ্রে এর মাধ্যমে ১২৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে  অনুষ্ঠিত হয়েছে । এর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় ১১শত, কারিগরি পরীক্ষায় ৪২ জন এবং দাখিল পরীক্ষায়  ১৫২ জন। লাখাই উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১০ অনুপস্থিত রয়েছে।

কেন্দ্র গুলো হচ্ছে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়,  বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও জিরুন্ডা মানপুর তোফায়লিয়া আলীম মাদ্রাসা এবং ভেন্যু  ২টি হচ্ছে কালাউক উচ্চ বিদ্যালয় ও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়।

এ বিষয়ে  মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা গণমাধ্যমকে  জানান, এ বছর মাধ্যমিক উচ্চ  বিদ্যালয় এর মোট পরীক্ষার্থী ১১ শত ছাত্র ছাত্রী এবং দাখিল পরীক্ষার্থী ১৫২ জন ছাত্র ছাত্রী ও কারিগরি  ৪২ জন পরীক্ষার্থী।

মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা জানান, প্রথম দিনে মোট ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু পরিবেশে পরীক্ষার গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্র ও ভেন্যু গুলিতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বছর লাখাইয়ে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের ছাত্র ছাত্রীদের  পরীক্ষা গ্রহন করা হয়েছে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বিভিন্ন কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করছি।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ