মাধবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ AM

মাধবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০২:২৭:০২ AM

মাধবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা

মাধবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা।


ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ, বিভ্রান্তিকর তথ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ ও কটূক্তিমূলক বক্তব্য, অপপ্রচার করে বাংলাদেশের বিরুদ্ধাচারণের অপরাধে সাইবার নিরাপত্তা ও পেনাল কোড আইনে ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মাধবপুর থানায় মামলা হয়েছে। শ্রীধাম দাশগুপ্ত বাদী হয়ে এ মামলা করেন।

জানা গেছে, ১৩ ফেব্রয়ারি সাড়ে ৪টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিরূপ ও কটূক্তিমূলক বক্তব্য দেন।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চেয়ারম্যান কাসেদকে পুলিশ আটক করে। পরে বুধবার দুপুরে ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে কারাগারে পাঠান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ