হবিগঞ্জে চুরি বন্ধে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ AM

হবিগঞ্জে চুরি বন্ধে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৩:০৪:১৬ AM

হবিগঞ্জে চুরি বন্ধে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার

হবিগঞ্জে চুরি বন্ধে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার।


হবিগঞ্জ জেলা শহরে চুরি বন্ধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে, চলছে নিয়মিত অভিযান। এ অভিযানে চুরির সাথে জড়িত সন্দেহে মো. খলিল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই জয় পালসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে শহরের পোদ্দারবাড়ি এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশ মো. খলিল মিয়াকে গ্রেপ্তার করে। সে হবিগঞ্জ সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে ওসি অজয় চন্দ্র দেব বলেন, গত বুধবার দিবাগত রাতে শহরের ঘাটিয়া বাজার এলাকায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তীর মায়ের বাসায় চুরির চেষ্টা করা হয়। এ খবর পেয়ে থানার এসআই জসিম উদ্দিনসহ একদল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেপ্তারকৃত যুবক এ ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। চুরির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ