মাধবপুরে আগুনে বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

মাধবপুরে আগুনে বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৮:০৬:৪৬ পূর্বাহ্ন

মাধবপুরে আগুনে বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই


হবিগঞ্জের মাধবপুরে নিরচান বেগম (৬০) নামে এক বৃদ্ধার বসত ঘর আগুনে পুড়ে ছাই। 

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃদ্ধার প্রতিবেশী মশফিকুর রহমান জানান, নিরচান বেগমের স্বামী অনেক বছর আগে মারা গিয়েছেন তার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে উনি একটা বাড়ি করে এক ছেলে নিয়ে বসবাস করছেন। তার ছেলে কয়েকমাস হল মালয়েশিয়া প্রবাস জীবন শুরু করেছে। গতকাল রাতে আমরা আমাদের ঘরে অবস্থান কর ছিলাম হঠাৎ মানুষের আগুন আগুন চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি নিরচানের বসত ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায় ওই সময় বৃদ্ধার ঘরে ছিল না। পরে চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান, ওই বৃদ্ধার প্রবাসী ছেলে প্রবাস থেকে তার মা কে প্রথম মাসের বেতন পাঠিয়েছিল। প্রবাসী ছেলের বেতনের টাকা বৃদ্ধার বসত ঘরেই রেখে ছিল অগ্নিকান্ডের কারণে ছেলের টাকা সহ বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে বৃদ্ধার বসত ঘরে থাকা চাউল, নগত টাকা, হাস মুরগী, আসবাবপত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মশফিকুর রহমান।

এ বিষয়ে ধর্মঘর ইউনিয়নে সদস্য সুরহাব উদ্দিন জানান, নিরচান বেগমের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা শুনার পর সকালে ঘটনাস্থল আমি দেখে এসেছি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আমরা নিরচান বেগম কে সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার