হবিগঞ্জে উদ্ধারকৃত শালিক ও ময়না বন বিভাগের হস্তান্তর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ AM

হবিগঞ্জে উদ্ধারকৃত শালিক ও ময়না বন বিভাগের হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৮:০৭:২৩ AM

হবিগঞ্জে উদ্ধারকৃত শালিক ও ময়না বন বিভাগের হস্তান্তর

হবিগঞ্জে উদ্ধারকৃত শালিক ও ময়না বন বিভাগের হস্তান্তর।


দেশি শালিক ও ময়না পাখি শিকারির কবল থেকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শনিবার দুপুরে উপজেলায় নোয়াপাড়ার কটন মিলস সংলগ্ন সুপার মার্কেট থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। 

পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল জানান, তারা খবর পান যে ওই এলাকায় একটি শালিক ও ময়না পাখি শিকারিরা আটক করে রেখেছে। তাৎক্ষণিক তারা সেখানে গেলে শিকারিদের হেনস্তার শিকার হন পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা। পরে বিষয়টি বন বিভাগকে জানালে জগদীশপুর বিটের বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল ফোর্স ঘটনাস্থলে পৌছে পাখিগুলোকে উদ্ধার করে।

বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান জানান, বিপদাপন্ন বন্যপ্রাণী কিংবা বন্যপ্রাণী অপরাধ দেখলেই তাৎক্ষনিক আমরা তা উদ্ধার করে থাকি। পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা সার্বক্ষণিক আমাদেরকে তথ্য সহযোগিতা করে থাকেন তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, উদ্ধার হওয়া শালিক ও ময়না পাখিগুলোকে বনে অবমুক্ত করা হবে।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ