চুনারুঘাটে এক মাসেও মিলেনি ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ ২ শিশুর সন্ধান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ AM

উৎকণ্ঠায় পরিবার

চুনারুঘাটে এক মাসেও মিলেনি ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ ২ শিশুর সন্ধান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১১:০২:১৮ AM

চুনারুঘাটে এক মাসেও মিলেনি ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ ২ শিশুর সন্ধান

ফাইল ছবি


হবিগঞ্জের চুনারুঘাটে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ দুই শিশুর সন্ধান মিলেনি দীর্ঘ এক মাসেও। এ নিয়ে আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ শিশুরা হলো: উপজেলার সোনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে সালমান আহমেদ (১৪) ও একই এলাকার দুবাই প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)। সালমান বাহুবল হামিদনগর কওমি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নয়ন স্থানীয় একটি ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

গত ১৬ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে স্থানীয় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে নিখোঁজ হয় ওই দুই শিশু। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা এবং গত ২০ জানুয়ারি সালমানের মা চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ সালমানের মা মাহমুদা আক্তার জানান, ঘটনার দিন বিকেলে পাশের গোয়াছপুর মাদ্রাসার মাহফিলে যাওয়ার কথা বলে বের হয়েছিল দুজন। এরপর থেকেই নিখোঁজ রয়েছে তারা। থানায় জিডি করলে এতদিনেও পুলিশ কোনো সন্ধান দিতে পারেনি। পরিবারে সবার দুশ্চিন্তা বাড়ছেই।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেয়া হয়েছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ