সময়সূচী ভূলে গিয়ে হবিগঞ্জে রাফি দিতে পারেনি বাংলা পরীক্ষা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ AM

সময়সূচী ভূলে গিয়ে হবিগঞ্জে রাফি দিতে পারেনি বাংলা পরীক্ষা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১১:৩৩:০৫ AM

সময়সূচী ভূলে গিয়ে হবিগঞ্জে রাফি দিতে পারেনি বাংলা পরীক্ষা

শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি।


সময়সূচি ভুলে গিয়ে এক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় বসতে পারেননি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এবারের এসএসসি পরীক্ষা শুরুর দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে। 

পরীক্ষার্থীর নাম ইয়াসিন আহমেদ রাফি। শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র সে। তার সিট পড়েছে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

একাডেমির অধ্যক্ষ মো. নূরুল হক বলেন, দুপুরে কেন্দ্র থেকে খবর আসে, রাফি অনুপস্থিত। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে সময়সূচি ভূলে গিয়েছিল। সে ভেবেছিল পরীক্ষা বিকেলে। 

শিক্ষকরা আগে থেকেই নিয়মাবলী জানিয়ে রুটিন সরবরাহ করেছেন জানিয়ে তিনি বলেন, সম্ভবত অমনোযোগী থাকার কারণে রাফির ক্ষেত্রে এমনটি হয়েছে।  

কেন্দ্র সচিব আবিদুর রহমান জানান, আজ ছিল বাংলা প্রথমপত্র পরীক্ষা। ৮ নম্বর কক্ষের পরীক্ষার্থী ইয়াসিন আহমেদ রাফি বেলা ১২টা আট মিনিটে অর্থাৎ পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আট মিনিট পর কেন্দ্রে আসে। তখন কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। রাফির পরিবারের বরাত দিয়ে অধ্যক্ষ নুরুল হক জানান, তার অনুপস্থিতির কথা জানতে পেরে রাফির বাবার মোবাইল ফোন নম্বরে কল দিলেও সাড়া মেলেনি। ফলে তাকে কেন্দ্রে পাঠাতে অনেক সময় পেরিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা মিতা বলেন, ছেলেটি দেরিতে কেন্দ্রে যাওয়ায় পরীক্ষা দিতে পারেনি। তার পক্ষ থেকে কারও গাফিলতির অভিযোগ পেলে তদন্ত করব।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ