মিরপুরে ছাগলের হাটে হাসিলের নামে চলছে চাঁদাবাজি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

মিরপুরে ছাগলের হাটে হাসিলের নামে চলছে চাঁদাবাজি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১২:২৯:৫৫ অপরাহ্ন

মিরপুরে ছাগলের হাটে হাসিলের নামে চলছে চাঁদাবাজি


মিরপুর ছাগলের হাটে হাসিল বা খাজনার নামে দ্বিগুণ-তিনগুণ টাকা আদায় করা হচ্ছে। পশুর ক্রেতা-বিক্রেতারা বলছেন, এটা রীতিমতো চাঁদাবাজি! জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইজারাদাররা গলাকাটা হাসিল নিচ্ছেন। এ নিয়ে ইজারাদার ও তাদের লোকজনের সঙ্গে ক্রেতা-বিক্রেতার প্রায়ই হট্টগোল হচ্ছে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়েরের পরও বন্ধ হয়নি মাত্রাতিরিক্ত হাসিল আদায়।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, সরকারি নিয়মানুযায়ী ছাগল প্রতি ৭ শতাংশ হারে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করা যাবে। এছাড়াও বাজারের দৃশ্যমান স্থানে টোল চার্ট টাঙানোর নির্দেশনা রয়েছে। সরেজমিনে মিরপুর ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ছাগল প্রতি ১৩ শতাংশ হারে ১ হাজার টাকারও বেশি হাসিল আদায় করা হচ্ছে। নেই কোন টোল চার্ট। অভিযোগ দায়ের পর থেকে রশিদে উল্লেখ করা হয়না আদায়কৃত টাকার পরিমান।

ছাগল ক্রেতা বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের মাওলানা লুৎফুর রহমান বলেন, আমি ২টি ছাগল ১৪ হাজার টাকা দিয়ে কিনেছি, ১৭০০ টাকা হাসিল দিতে হয়েছে। এই বাজারে আসলে খুবই নির্যাতিত হওয়া লাগে। আরেক ক্রেতা হাফিজপুর এলাকার শাহিন মিয়া জানান, তিনি ৬৪০০ টাকা দিয়ে ছাগল ক্রয় করে ৮৪০ টাকা হাসিল দিয়েছেন, কিন্তু রশিদে টাকার পরিমান উল্লেখ না করে শুধু পরিশোধ লিখে দেওয়া হয়েছে। বাজারে আসা অন্য আরেক ক্রেতা বলেন, এ হাটে রীতিমতো চাঁদাবাজি চলছে। আমরা এর ভুক্তভোগী। বাজারের ইজারাদার মাশরাফি ইসলাম তানভীরের পিতা বাজার পরিচালক আব্দুল মালেক অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করলেও কেন মাত্রাতিরিক্ত হাসিল আদায় করছেন? এমন প্রশ্নের কোন জবাব দেননি।

একই বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমেদ বলেন, বাহুবল ইউএনও অফিস থেকে আমার কাছে মিরপুর ছাগলের হাটে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে একটি অভিযোগের তদন্ত এসেছিলো। তদন্তে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়। ফলে যার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছিল তার টাকা ফেরত দিয়েছে ইজারাদার, একই সাথে আর অতিরিক্ত টাকা নিবেনা বলেও অঙ্গীকার করে। এত কিছুর পর আবারও তারা অতিরিক্ত টাকা আদায় করছে এমন একাধিক অভিযোগ আমার কাছে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা জরুরী। একই বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান আমার কাছে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে উল্লেখ করেছেন ইজারাদাররা অঙ্গীকারনামা দিয়েছেন যে তারা যে অতিরিক্ত টাকা নিতো এখন থেকে আর নিবেন না। আমি তাকে বিষয়টি মনিটর করতে বলেছি।।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর আব্দুল মুহিত নামে এক ব্যক্তি মিরপুর ছাগলের হাটে মাত্রাতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১১ ফেব্রæয়ারি অভিযোগটি তদন্ত করে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পান বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ। এসময় অভিযোগকারীকে অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরতসহ ভবিষ্যতে অতিরিক্ত টাকা আদায় করবেন না বলে অঙ্গিকারনামা দেন ইজারাদার আব্দুল মালেক। পরবর্তীতে গত ১৪ ফেব্রæয়ারী সরেজমিনে গিয়ে দেখা যায়, একই কায়দায় আবারও মাত্রাতিরিক্ত হাসিল আদায় করছেন ইজারাদার ও তার লোকজন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার