বাহুবলে এক ডাকাত গ্রেফতার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ AM

বাহুবলে এক ডাকাত গ্রেফতার

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১০:০০:৩২ AM

বাহুবলে এক ডাকাত গ্রেফতার

ফাইল ছবি


হবিগঞ্জের বাহুবলের মিরপুর-মহাশয় বাজার সড়কে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুই লক্ষাধিক টাকা লুটের মামলায় এক  আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাহুবল উপজেলার যশপাল প্রকাশিত চারগাও গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের রমিজ আলীর পুত্র আহাদ মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে দোকান বন্ধ করে স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী আব্দুল মন্নাফের ছেলে মিরপুর বাজারের ধান চাউল ব্যবসায়ী সালাউদ্দিন উল্লেখিত সড়কের মামদনগর গ্রামের পাশে একটি নার্সারীর নিকট পৌঁছামাত্র ডাকাতের কবলে পড়েন। এ সময় ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিককালে ডাকাতরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর আহত করে।

চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা একটি রামদা, একটি মোবাইল ফোন সেট, একটি জেকেট রেখে পালিয়ে যায়। গুরুত্বর আহত সালাউদ্দিনকে লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ট্রমা সেন্টারে রেফার্ড করেন।

এ ব্যাপারে ৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার অন্যতম আসামি আহাদকে র‍্যাব গ্রেফতার করে রাতে থানায় সোপর্দ করেছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ