জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ AM

জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১০:২৯:৫৬ AM

জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন কূপ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


হবিগঞ্জের রশীদপুর গ্যাসফিল্ডের দুই কূপের গ্যাস জাতীয় গ্রিড লাইনে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, এর মাধ্যমে দৈনিক ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে। 

রোববার দুপুরে গ্যাসফিল্ডের দুই কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এদিন গ্যাস ফিল্ডের ২ ও ৯ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।

মন্ত্রী বলেন, জাতীয় গ্রিড লাইনে গ্যাসফিল্ডের ২ ও ৯ নম্বর কূপের গ্যাস যুক্ত হলো। এর মাধ্যমে দৈনিক ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে। এতে গ্যাসফিল্ডের উৎপাদন বেড়ে দাঁড়াল দৈনিক ৬৬ মিলিয়ন ঘনফুট।

গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ২ নম্বর কূপ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন উপযোগী করা হয়েছে। ওই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ওয়ার্কওভারের মাধ্যমে এই পরিমাণে গ্যাস পাওয়ার নজির খুবই কম। অন্যদিকে ৯ নম্বর কূপটি নতুন, সেখানে পাইপলাইন না থাকায় গ্যাস উত্তোলন করা যাচ্ছিল না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ