হবিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী ও নবজাতক উদ্ধার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ AM

হবিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী ও নবজাতক উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৮:৫৩:১৫ AM

হবিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী ও নবজাতক উদ্ধার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ আজমিরীগঞ্জে নদীর তীর থেকে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী ও এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে শিবপাশা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তাদেরকে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভর্তি করা হয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিমবাগ কাটাগাং নদীর তীরে স্থানীয় গ্রাম পুলিশ তাজ উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে যান। এসময় পার্শ্ববর্তী গ্রামের নারীরা এসে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তবে তার ঠিকানা পরিচয় কেউ বলতে পারছেন না।

গ্রাম পুলিশ তাজ উদ্দিন জানান, সকালে তিনি জমিতে কাজ করছিলেন। এসময় তিনি স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। সরেজমিনে গিয়ে দেখতে পান, পশ্চিমবাগ কাটাগাং নামক নদীর তীরে অজ্ঞাতনামা এক নারী কন্যা সন্তান প্রসব করলে গ্রামের কয়েকজন নারী প্রসব পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে শিবপাশা পুলিশ ফাঁড়ির হস্তক্ষেপে দুজনকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়।

শিবপাশা পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান নবজাতক ও মায়ের চিকিৎসা নিশ্চিতে সহযোগিতা করেন। ফজলুর রহমান বলেন, এর আগে কখনও ওই নারীকে এলাকায় দেখা যায়নি। ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি শুধু নিজের নাম আঙ্গুরা বলতে পারছেন। এর বেশি কিছু বলতে পারছেন না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মাসুদুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারী হাওড়ে কন্যা সন্তান প্রসব করেছেন শুনেছি। মা-নবজাতক শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, মা-নবজাতকের চিকিৎসা চলছে। মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ