হুথিদের হামলার পর জাহাজ ছেড়ে পালাল ক্রুরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

হুথিদের হামলার পর জাহাজ ছেড়ে পালাল ক্রুরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০১:১৬:১৪ পূর্বাহ্ন

হুথিদের হামলার পর জাহাজ ছেড়ে পালাল ক্রুরা

ছবি: সংগৃহীত


ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের নিবন্ধিত একটি জাহাজের ক্রুরা পালিয়ে গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) এডেন উপসাগরে বাব আল-মানদাব প্রণালীর কাছে রুবিমার নামের জাহাজটিতে হামলা চালায় হুথিরা।

হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র দাবি করেছেন, জাহাজটি তাদের হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা জানিয়েছে, একটি জাহাজে হামলার পর সেটির ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। তাদের হামলায় এখন পর্যন্ত যত জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে; সেগুলোর মধ্যে রুবিমার সবচেয়ে ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। এছাড়া এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে, হুথিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না।

হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বে সমুদ্র পথে যত বাণিজ্য হয়, তার ১২ শতাংশ এই লোহিত সাগর দিয়ে হয়। হুথিদের ঠেকাতে গত মাস থেকে ইয়েমেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

রোববার রাতে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) সংস্থা জানায়, তারা ইয়েমেনের লোহিত সাগরের বন্দর মোচা থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরের একটি জাহাজ থেকে একটি রিপোর্ট পেয়েছেন।

জাহাজের মাস্টার তাদের জাহাজে বিস্ফোরণের ব্যাপারে অবহিত করেন। এরপর সোমবার সকালের মধ্যে জাহাজের সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে জাহাজটি নোঙর করা আছে এবং ক্রুরা সবাই ভালো আছেন বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া ওই স্থানে সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানিয়েছে তারা।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার