চুনারুঘাটে ইজিবাইক ‘চোর চক্রের’ দুই সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ AM

চুনারুঘাটে ইজিবাইক ‘চোর চক্রের’ দুই সদস্য গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০৫:৩৭:০৯ AM

চুনারুঘাটে ইজিবাইক ‘চোর চক্রের’ দুই সদস্য গ্রেফতার

চুনারুঘাটে ইজিবাইক ‘চোর চক্রের’ দুই সদস্য গ্রেফতার।


হবিগঞ্জের চুনারুঘাটে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার গাজিগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার পুত্র নিলয় মিয়া প্রকাশ নিলন (২৫) ও তার সহযোগী হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা এলাকার মৃত ইসহাক আলীর পুত্র আরব আলী (৪০)। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই ছদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দিবাগত রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার এলাকার অভিযান চালিয়ে মূল আসামি নিলয়কে গ্রেপ্তার করেন ।

পরবর্তীতে আসামি নিলয়ের দেওয়া তথ্য মতে তারে সঙ্গে নিয়ে  হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের আরব আলীকে গ্রেপ্তার করেন। পরে তার গ্যারেজ থেকে চোরাই ইজিবাইক (টমটম) উদ্ধার করা হয়।

পুলিশ জানায় ২০২৩ সালের ১৬ ডিসেম্বর চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের আব্দুল ছালামের গ্যারেজ থেকে তার ইজিবাইক টমটম চুরি হলে ইজিবাইক চুরির মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয় ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ