শায়েস্তাগঞ্জে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ১২:৫৬:৩৫ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি: সংগৃহীত


মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নূরপুর গ্রামের সাধারন মানুষ।

এসময় উপস্থিত ছিলেন, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক এস এইচ টিটু, ইউপি সদস্য মোঃ ফজলুল করিম, মোবারক হোসেন পিন্টু, বিশিষ্ট মুরুব্বি আরিফ হোসেন খোকন, আব্দুল মন্নাফ, আব্দুল লতিফ সহ আরো অনেকেই।

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রাত ১২টা ১মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।


এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার