বাহুবলে মহান শহীদ দিবস উদযাপিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বাহুবলে মহান শহীদ দিবস উদযাপিত

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৩:৪৩:২৩ পূর্বাহ্ন

বাহুবলে মহান শহীদ দিবস উদযাপিত


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলূর রহমানের সভাপতিত্বে ও যূবু উন্নয়ন অফিসার হোসেন শাহের পরিচালনায় অনূষ্টিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) রুহুল আমিন,  বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার আবুল হোসেন, বাহুবল  মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মখলিছূর রহমান,  উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনাইদ। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার