হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন: আলোচনায় বসবেন ২৯ ফেব্রুয়ারি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন: আলোচনায় বসবেন ২৯ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৬:১৩:৩৪ পূর্বাহ্ন

হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন: আলোচনায় বসবেন ২৯ ফেব্রুয়ারি

পুতিন।


রাশিয়ার কারাগারে মারা গেছেন দেশটির বিরোধী নেতা ও পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনি। এতে ব্যাপক শোরগোল পড়েছে বিশ্বজুড়ে।

পুতিনকে তুলোধুনো করছেন পশ্চিমা নেতারা। এরমধ্যেই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক দলকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। খবর আরব নিউজের

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাচ্যে পুতিনের বিশেষ দূত মিখাইল বোগদানভ জানিয়েছেন, গাজায় ইসরাইলের হামলা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে এসব সংগঠন ও দলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। 

হামাসসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৯ ফেব্রুয়ারি থেকে এসব দলের সঙ্গে আলোচনায় বসবেন পুতিন।

বোগদানোভ বলেছেন, আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী সব সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে যেসব ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি রয়েছে, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।

রাশিয়ার গণমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধিরা।

রাশিয়ায় এসব সংগঠনের আমন্ত্রণের ব্যাপারে ইসরাইল, হামাস বা পশ্চিমা বিশ্ব এখনো কিছু জানায়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার