মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৭:০৯:৫২ পূর্বাহ্ন

মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪

মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪।


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন উত্তর গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত  হামলায় জালাল মিয়া,আয়েশা আক্তার,লাকি আক্তার ও নয়ন মিয়া নামে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জালাল মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় বাদি বিবাদী পক্ষ পরস্পর আত্মীয় এবং কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিবাদীগন সংঘবদ্ধভাবে জালাল মিয়ার বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে জালাল এবং তার স্ত্রী সন্তানদের বেধড়ক পেটাতে থাকে।এ ঘটনায় জালাল মিয়া মাথায় গুরুতর জখম হয়।সেই সাথে জালালের স্ত্রী আয়েশা আক্তার (৩৫), মেয়ে লাকি আক্তার (১৮) ও ছেলে নয়ন মিয়ার (১০) শরীরের বিভিন্ন জায়গায় লীলাফোলা জখম হয়।পরে তারা ঘরে থাকা শোকেশের ড্রয়ার ভেঙ্গে বিবাদীরা ড্রয়ারে থাকা নগদ আড়াই লাখ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।আহত জালাল মিয়া ও তার স্ত্রী সন্তানকে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।এসময় বিবাদীরা জালাল মিয়ার বাড়ির কয়েকটি কলাগাছ কেটে ফেলে।এ ব্যাপারে জালাল মিয়া বাদি হয়ে সোহাগ মিয়া, রমজান মিয়া ও৷ স্বপন মিয়াকে আসামী করে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার