ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত চুনারুঘাটের যুবক গ্রেপ্তার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ PM

ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত চুনারুঘাটের যুবক গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৮:০৪:৫১ AM

ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত চুনারুঘাটের যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত চুনারুঘাটের যুবক গ্রেপ্তার।


ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় শাকিলুর রহমান(২৫) নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে (২১ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক সুবীর চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী  সুন্দরপুর গ্রামে মোঃ শাকিলুর রহমানের  বাড়িতে অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত শাকিলুর রহমান আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সুন্দরপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মোঃ শাকিলুর রহমান (২৫) দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে চুনারুঘাট সহ দেশের বিভিন্ন স্থানে মাদক সহ একাধিক অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তাকে ৩  বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে মোঃ শাকিলুর রহমান দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।

চুনারুঘাট  থানার ওসি হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। মাদকের মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সহ দুই হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ