মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ PM

মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০১:২৭:৩৮ AM

মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আটককৃত শিপন মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র ও মো. শাহীন মিয়া সাদ্দাম একই এলাকার মো. সফর উদ্দিন এর পুত্র।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম খান জানান, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো. শিপন মিয়া ও শাহীন মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ