জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে খানখান
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ AM

জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে খানখান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৯:০৭:০৬ AM

জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে খানখান

ছবি: সংগৃহীত


দক্ষিণ চীনের শহর গুয়াংজুতে একটি ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছিল একটি পণ্যবাহী জাহাজ। এ সময় হঠাৎ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে ওই জাহাজের। এতে ব্রিজের ওপর থাকা একটি পাবলিক বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়াও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বেইজিং নিউজ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, সেতুটি আপডেট করার জন্য তিনবার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে।

২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছিল।

প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা বাড়িয়ে তা ২০২৩ সালের আগস্ট পর্যন্ত করা হয়। এরপরেও তা না হওয়ায় চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,